ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথম ভাঁজযোগ্য আইফোন উন্মোচন করেছে অ্যাপল। ‘আইফোন ডুও’ নামের ফোনটিতে রয়েছে দুটি ডিসপ্লে, নতুন এ২০ প্রো চিপ, সি২ মডেম এবং অ্যাপল পেনসিল ব্যবহারের সুবিধা।

বন্ধ অবস্থায় ফোনটি প্রায় পাসপোর্টের আকারের। বাইরের ডিসপ্লে ৫ দশমিক ৪ ইঞ্চি এবং ভেতরের ডিসপ্লে ৭ দশমিক ৬ ইঞ্চি। বড় ডিসপ্লেতে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো যাবে। স্প্লিট-ভিউ সুবিধার পাশাপাশি একই অ্যাপের একাধিক সংস্করণ ব্যবহারের সুযোগও থাকছে।

ফোনটির ভাঁজ করার জন্য বিশেষ হিঞ্জ ব্যবহার করা হয়েছে। এতে শতাধিক উপাদান রয়েছে। পুরোপুরি খুললে ফোনটি সমতল হয়ে যাবে। শক্তি ও ওজনের ভারসাম্য রাখতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ফ্রেম।

আইফোন ডুওতে রয়েছে দুটি ব্যাটারি। অ্যাপলের দাবি, শুধু ভেতরের ডিসপ্লে ব্যবহার করলে একবার চার্জে ৩১ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। বাইরের ডিসপ্লেতে এই সময় ৪৪ ঘণ্টা এবং দুই ডিসপ্লে সমানভাবে ব্যবহার করলে ২৪ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন আল্ট্রা-ওয়াইড মেইন ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ২x অপটিক্যাল টেলিফটো ক্যামেরা। মেইন ক্যামেরায় ৪কে রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে ভিডিও ধারণ করা যাবে। সামনে রয়েছে সেন্টার স্টেজ ক্যামেরা এবং ভেতরের ডিসপ্লের নিচে ফেসটাইম ক্যামেরা।

নিরাপত্তার জন্য পাশের বাটনে টাচ আইডি যুক্ত করা হয়েছে। ফোনটি ‘নাইট স্কাই’ ও ‘স্টার হোয়াইট’—দুই রঙে পাওয়া যাবে।

২৫৬ গিগাবাইট সংস্করণের দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। ১৬ অক্টোবর প্রি-অর্ডার শুরু হবে এবং ২৩ অক্টোবর থেকে ৭০টি দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930