জর্ডান মঙ্গলবার জানিয়েছে যে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ সিরিয়ায় তাদের চালানো বোমা হামলায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে; ধারণা করা হচ্ছে, এতে ২০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।
জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মুমানি ‘এক্স’ প্ল্যাটফর্মে জানিয়েছেন, সোমবার দামেস্কের সাথে সমন্বয় করে চালানো এই হামলাগুলোর ক্ষেত্রে এমন সব স্থানকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা হয়েছে, যেখানে বেসামরিক মানুষের উপস্থিতির তথ্য ছিল।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত সিরিয়ার কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের এই হামলায় তিন শিশু ও এক নারীসহ মোট সাতজন নিহত হয়েছেন।
সিরিয়ায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আল-মুমানি। তিনি জানিয়েছেন, তার দেশ সিরিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন