মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে লিওনেল মেসির দল। প্লে-অফের আগে নিজেদের অবস্থান শক্ত করা এবং পরবর্তী কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়াতে এই ম্যাচে জয় চাইবে মায়ামি।
ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ইস্টার্ন কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্ট নিয়েও জয়ের হিসাবে এগিয়ে আছে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। ফলে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচগুলোতে ভালো ফল করে নিজেদের অবস্থান উন্নত করতে চাইবে মেসির দল। অন্যদিকে, ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা সিনসিনাটির লক্ষ্য প্লে-অফের জায়গা আরও নিশ্চিত করা এবং ওয়াইল্ড কার্ড পর্ব এড়ানোর সুযোগ তৈরি করা।
দুই দলের আগের লড়াইয়েও ছিল গোলের উত্তেজনা। গত ১৩ মে সিনসিনাটির মাঠে ৫-৩ গোলে জিতেছিল মায়ামি। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। সিনসিনাটির হয়ে গোল করেছিলেন এভান্দেরও। দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরে মায়ামির টানা তিন জয়ের ধারায় ছেদ পড়ে। ওই ম্যাচে শুরু থেকে খেলেননি মেসি; দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। সিনসিনাটির বিপক্ষে তাঁর শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এমএলএসে ২৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা। গোলসংখ্যা বাড়ানোর পাশাপাশি টানা তৃতীয়বার লিগের মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জয়ের দাবিও আরও জোরালো করতে চাইবেন তিনি।
অন্যদিকে, সিনসিনাটির বড় ভরসা ব্রাজিলিয়ান তারকা এভান্দের। তাঁর সঙ্গে মায়ামির রক্ষণভাগের লড়াইও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মৌসুমের শেষ দিকে পয়েন্টের হিসাব যখন আরও গুরুত্বপূর্ণ, তখন দুই দলের এই লড়াইয়ে উত্তেজনা

মন্তব্য করুন