বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন অসংখ্য অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জুটি বেঁধেছেন বলিউডের অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে। তবে এমন কয়েকজন অভিনেত্রী রয়েছেন, যাদের বলিউডে যাত্রা শুরু হয়েছে শাহরুখের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে। প্রথম সিনেমাতেই কেউ পেয়েছেন তারকাখ্যাতি, আবার কেউ পরবর্তী সময়ে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন নয় অভিনেত্রীর নাম।

দীপিকা পাড়ুকোন: ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। শাহরুখের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই জনপ্রিয়তা পান তিনি।

আনুশকা শর্মা: ২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আনুশকা।

মাহিরা খান: ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরার।

প্রীতি জিনতা: ১৯৯৮ সালে ‘দিল সে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রীতি। এতে শাহরুখ ও মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেন তিনি।

শিল্পা শেঠি: ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা। এতে শাহরুখ ও কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি।

মহিমা চৌধুরী: ১৯৯৭ সালে ‘পরদেশ’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় মহিমার।

সুচিত্রা কৃষ্ণমূর্তি: ১৯৯৪ সালে ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন তিনি।

গায়ত্রী যোশী: ২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় গায়ত্রীর।

ওয়ালুশা ডি সুজা: ২০১৬ সালে শাহরুখের সঙ্গে ‘ফ্যান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

শাহরুখের সঙ্গে প্রথম সিনেমায় অভিনয়ের এই অভিজ্ঞতা অভিনেত্রীদের ক্যারিয়ারে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।