ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন নয় অভিনেত্রীর নাম।
দীপিকা পাড়ুকোন: ২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। শাহরুখের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই জনপ্রিয়তা পান তিনি।
আনুশকা শর্মা: ২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আনুশকা।
মাহিরা খান: ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরার।
প্রীতি জিনতা: ১৯৯৮ সালে ‘দিল সে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রীতি। এতে শাহরুখ ও মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেন তিনি।
শিল্পা শেঠি: ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শিল্পা। এতে শাহরুখ ও কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি।
মহিমা চৌধুরী: ১৯৯৭ সালে ‘পরদেশ’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় মহিমার।
সুচিত্রা কৃষ্ণমূর্তি: ১৯৯৪ সালে ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন তিনি।
গায়ত্রী যোশী: ২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় গায়ত্রীর।
ওয়ালুশা ডি সুজা: ২০১৬ সালে শাহরুখের সঙ্গে ‘ফ্যান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
শাহরুখের সঙ্গে প্রথম সিনেমায় অভিনয়ের এই অভিজ্ঞতা অভিনেত্রীদের ক্যারিয়ারে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।


মন্তব্য করুন