তিনি বলেন, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে তিন প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন সদস্যরা।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।


মন্তব্য করুন