বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টহল পুলিশ মিরপুরের আনসার ক্যাম্প এলাকার রাস্তায় ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার খবর পায়। পরে রাত ১টার দিকে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধার করা ককটেলের মধ্যে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তার ওপর থেকে আরও পাঁচটি পাওয়া যায়। এ ছাড়া বাজারের ব্যাগে রাখা দুটি বোতলে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি এবং জড়ো করে রাখা নরম ককশিট উদ্ধার করা হয়।
ডিসি জানান, উদ্ধার করা ২০টি ককটেল রাতেই নিরাপদ স্থানে গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


মন্তব্য করুন