ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কাচের প্যানেলবোঝাই একটি ভারী বাক্সের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা একটি কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত ভারী বাক্স নামানোর কাজ করছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট।
এ সময় হঠাৎ বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।


মন্তব্য করুন