ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু জশনে জুলুস

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
সোমবার, ১৫ জুন ২০২৬   ৪৫ বার পঠিত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় বাংলাদেশি যুবক নিহত

ছবি: -সংগৃহীত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মাফল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে।

রোববার (১৪ জুন) পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

স্বজনদের দাবি, জীবিকার তাগিদে প্রায় এক মাস ১২ দিন আগে মাফল রাশিয়ায় যান। তাকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মে থেকে মাফলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরে স্বজনদের জানানো হয়, ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় যাওয়ার পর মাফল একাধিকবার ফোনে জানিয়েছিলেন যে প্রতিশ্রুত কাজ না দিয়ে তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে। তিনি পরিবারের কাছে দোয়া চেয়েছিলেন।

নিহতের চাচা আনিস অভিযোগ করেন, একটি এজেন্সির মাধ্যমে মাফল রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তাকে রাজমিস্ত্রির কাজ না দিয়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

তিনি বলেন, দালাল চক্রের কারণে যেন আর কোনো বাংলাদেশি এমন পরিস্থিতির শিকার না হয়, সে জন্য সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।

নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে সরকারের সহায়তায় মাফলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

মাফলের বোন আছিয়া জানান, তার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। তাদের সেনা ক্যাম্পে পাঠানো হয়েছিল বলে তিনি দাবি করেন। পরিবারের একমাত্র চাওয়া, মাফলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031