ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ওমানের শ্রমবাজার খোলার খবর বিভ্রান্তিকর : বাংলাদেশ দূতাবাস

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৪৯ বার পঠিত
ওমানের শ্রমবাজার খোলার খবর বিভ্রান্তিকর : বাংলাদেশ দূতাবাস

ওমানের শ্রমবাজার খুলে গেছে বা ব্যাপক ভিসা চালু হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কাউকে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ‘শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ ও ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এমন প্রচারণা চলছে।

দূতাবাস বলেছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়। আল ধাহিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা যাচাই করে প্রয়োজন হলে সীমিত পরিসরে কৃষিকাজের জন্য ভিসা অনুমোদনের বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্তের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ বহাল রেখেছে।

ভিসা ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930