ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ব্যর্থতা!

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ব্যর্থতা!

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রকাশিত এক বিশ্লেষণে বিবিসি বলেছে, এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির অন্যতম বড় ভুল হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাবও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল যে সামরিক চাপের মাধ্যমে দ্রুত ইরানকে দুর্বল করা যাবে এবং দেশটির ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত হয়নি। বরং ইরানের শাসনব্যবস্থা টিকে গেছে এবং নেতৃত্ব আরও দৃঢ় অবস্থানে পৌঁছেছে।

যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আঞ্চলিক দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নতুনভাবে মূল্যায়ন করছে।

বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল, গ্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হয়। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয় এবং দরিদ্র দেশগুলোর খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা পূর্ণাঙ্গ শান্তিচুক্তি নয়। তবে এর মাধ্যমে যুদ্ধবিরতি সম্প্রসারণ, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং কিছু নিষেধাজ্ঞা ও অবরোধ শিথিল করার পথ তৈরি হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দ্রুত বিজয়ের আশা করলেও শেষ পর্যন্ত সংঘাত তাদের প্রত্যাশামতো ফল দেয়নি। বরং ইরানের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা সম্পর্কে তাদের মূল্যায়ন ভুল প্রমাণিত হয়েছে।

একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রাজনৈতিক চাপে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধের ফলাফল এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির ভেতরে সমালোচনা বাড়ছে।

বিবিসির মূল্যায়ন হলো, এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। যদিও সাময়িক যুদ্ধবিরতি উভয় পক্ষকে স্বস্তি দিয়েছে, তবু পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মৌলিক বিরোধ এখনো রয়ে গেছে। ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ এখনও অনিশ্চিত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930