ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পর জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পর জ্বালানি তেলের দাম কমেছে বিশ্ববাজারে

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। সাম্প্রতিক উত্তেজনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির কারণে যে অস্থিরতা তৈরি হয়েছিল, চুক্তির পর তা কিছুটা প্রশমিত হয়েছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।

বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে আসে। স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০৭ ডলারে নেমে আসে।

এর আগে টানা কয়েক দিনের পতনের পর বুধবার ব্রেন্ট অয়েলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। ট্রাম্পের ইরানবিষয়ক কড়া হুঁশিয়ারির পর বাজারে এই অস্থিরতা তৈরি হয়। তিনি সতর্ক করে বলেন, ইরান সঠিক আচরণ না করলে সামরিক পদক্ষেপ পুনরায় নেওয়া হতে পারে।

চুক্তির পর বিশ্ব শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের নিকেই ২২৫ সূচক এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মার্কিন স্টক ফিউচারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিট উভয় সূচকই যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ ও ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক শান্তি কাঠামোর অংশ হিসেবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী চুক্তির দিকে অগ্রসর হওয়ার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031