ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

‘আমির খানের ছেলে বলেই সুযোগ বেশি পাই’ — স্বীকার করলেন জুনাইদ খান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪০ বার পঠিত
‘আমির খানের ছেলে বলেই সুযোগ বেশি পাই’ — স্বীকার করলেন জুনাইদ খান

ছবি: -সংগৃহীত

বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তবে এ বিষয়ে অন্যদের মতো আত্মপক্ষ সমর্থনে না গিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের ছেলে জুনাইদ খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনাইদ বলেন, তিনি আমির খানের ছেলে হওয়ার কারণেই চলচ্চিত্র অঙ্গনে অনেক সুযোগ ও কাজ সহজে পান। নেপোটিজম শব্দটি তাকে বিব্রত করে না বলেও মন্তব্য করেন তিনি।

একটি ইউটিউব সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জুনাইদ বলেন, চলচ্চিত্র শিল্প শুধু শিল্প নয়, এটি একটি বড় ব্যবসাও। তার মতে, প্রযোজকরা সাধারণত এমন অভিনেতাদের বেছে নেন, যাদের নিয়ে বাজারে আগ্রহ ও গ্রহণযোগ্যতা আগে থেকেই রয়েছে। আর তারকা সন্তানদের প্রতি দর্শকের আগ্রহ থাকায় নির্মাতারা তাদের কাস্ট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

জুনাইদ বলেন, “আমি আমির খানের ছেলে বলেই অনেক সুযোগ পাই।” তার এই সরাসরি স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জুনাইদ খানের। ঐতিহাসিক ‘মহারাজ মানহানি মামলা’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তিনি সাংবাদিক কারসানদাস মুলজির চরিত্রে অভিনয় করেন।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ওই ছবিতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, শালিনী পান্ডে ও শর্বরী। ছবিতে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন জুনাইদ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031