ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৬ বার পঠিত
জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

ছবি: -সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে না।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই এসেছে ৩৯ বছর বয়সী মেসির পা থেকে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ডও নিজের করে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। গোল্ডেন বুটের দৌড়েও তিনি এখন সবার সামনে।

তবে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করায় শেষ গ্রুপ ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, লিও বেঞ্চ থেকেই শুরু করবে। আমি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি না। আপনি আন্তরিক উত্তর পাওয়ার যোগ্য বলেই সত্যিটা বলছি। তবে দলের বাকি একাদশ এখনই জানাচ্ছি না। ম্যাচের পরের অংশে লিও মাঠে নামবে। স্কালোনি আরও জানান, মেসির কোনো চোট নেই। সম্পূর্ণ কৌশলগত কারণেই তাকে শুরু থেকে খেলানো হচ্ছে না।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে মেসিকে। গত মে মাসে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য মাসল ফ্যাটিগ নিয়ে বিশ্বকাপে এসেছিলেন তিনি। তাই নকআউটের আগে তাকে সতেজ রাখতেই এই সিদ্ধান্ত।

মেসির পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ কিংবা অভিজ্ঞ জিওভানি লো সেলসো, যারা প্রথম দুই ম্যাচে খুব বেশি সময় পাননি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930