ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে থাকা আমিরাত ২০ ওভারে ৬৯ রান করতে পারে।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৯ রান দিয়ে ২ উইকেট এবং রাবেয়া খান ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। নাহিদা আক্তার শিকার করেন ২ উইকেট।

ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার সুপ্তা। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ১৬ রানে। একপর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১০৩ রানের সংগ্রহ গড়ে।

তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930