ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত : আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত : আইএসপিআর

ছবি: -সংগৃহীত

বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সশস্ত্র সদস্যরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, বর্তমানে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

সংস্থাটি আরও জানায়, অভিযান শেষ হলে যথাসময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। পাশাপাশি, এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার বা বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।