https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খুলনা নগরীর রূপসা এলাকার অব্দা রোডে ইতি (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের পর এ ঘটনা ঘটে।
আহত ইতি স্থানীয় বাসিন্দা জুলফিকারের মেয়ে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এসে ইতির পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।