ঢাকা
২৮ আগস্ট ২০২৬

পরীক্ষার সময় স্কুলে মদ্যপানের অভিযোগ, প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
পরীক্ষার সময় স্কুলে মদ্যপানের অভিযোগ, প্রধান শিক্ষক বরখাস্ত

ছবি: -সংগৃহীত

এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নিজ কক্ষে মদ্যপান এবং অসদাচরণের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৪ জুলাই) মাউশির জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক রুহুল আমিনের নিজ কক্ষে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বিদ্যালয়ের কক্ষে বসে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এ ঘটনায় খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি তদন্তে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে মাউশি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে বরখাস্ত এবং তার এমপিও স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।