ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ইরানে নতুন হামলা থেকে বিরত যুক্তরাষ্ট্র, কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
ইরানে নতুন হামলা থেকে বিরত যুক্তরাষ্ট্র, কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত

ছবি: -সংগৃহীত

টানা এক সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান থেকে আপাতত বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজতে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এখনও ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং সে লক্ষ্যেই কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলমান উত্তেজনা কমিয়ে উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাতার, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বুধবার এসব দেশের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপও হয়েছে।

মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, প্রথম ধাপে দুই পক্ষকে উত্তেজনা প্রশমনে সম্মত করানো এবং এরপর কারিগরি দলের পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

এদিকে হোয়াইট হাউস থেকে আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ওয়াশিংটন এখনও আলোচনার পথ খোলা রাখতে চায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930