ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এআই ছবি-ভিডিওতে বিরক্ত কনকচাঁপা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
এআই ছবি-ভিডিওতে বিরক্ত কনকচাঁপা

ছবি: -সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তার ছবি ও ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতায় বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ ধরনের কাজ বন্ধের আহ্বান জানান।

কনকচাঁপা বলেন, সম্প্রতি অনেকেই তার ছবি ও ভিডিও এআই প্রযুক্তি দিয়ে পরিবর্তন করে প্রকাশ করছেন। কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ বাণিজ্যিক উদ্দেশ্যেও এমনটি করছেন। বিষয়টি তাকে বিব্রত করছে। তিনি লিখেছেন, নিজের ইচ্ছা হলে তিনি নিজেই এআই ব্যবহার করবেন, কিন্তু অন্যদের এমন উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

এআই দিয়ে তৈরি ছবি কখনোই একজন মানুষের প্রকৃত সত্তা তুলে ধরতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, প্রযুক্তি মানুষকে ঝকঝকে দেখালেও গভীরভাবে দেখলে বোঝা যায়, সেটি বাস্তব মানুষ নয়।

নিজের স্বাভাবিক চেহারা নিয়েই সন্তুষ্ট জানিয়ে কনকচাঁপা লেখেন, আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন! আমার থ্যাবড়ানো নাক, চওড়া চোয়াল, মোটা ঠোঁট, খাটো ঘাড় নিয়েই দিব্যি জীবন পার করে দিলাম।’ তিনি প্রশ্ন তোলেন, নিজের চেহারা নিয়ে যদি তার কোনো আপত্তি না থাকে, তাহলে অন্যদের এত আগ্রহ কেন।