ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী এক সপ্তাহে ইরানে ৮৩টি ভূমিকম্প, ফের কাঁপল খুজেস্তান নির্মাণাধীন ইরানি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা! ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সংসদীয় কার্যক্রম জোরদারে আলোচনা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবনে থাকা প্রবাসীদের জন্য বিশেষ বার্তা ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম

ছবি: -সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারের মধ্য দিয়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে ১৪ বছরের অধ্যায়ের ইতি টানলেন দিদিয়ের দেশম। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল ‘লে ব্লু’দের ডাগআউটে তার শেষ দায়িত্ব পালন।

এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে কোচ হিসেবে ২৭তম ম্যাচ পরিচালনা করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন দেশম। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর কীর্তি এখন তার দখলেই।

২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দলকে নতুন উচ্চতায় নিয়ে যান দেশম। তার অধীনে ফ্রান্স ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে ১২১টিতেই জয় পেয়েছে। ফরাসি জাতীয় দলের ইতিহাসে কোনো কোচের এত জয় নেই।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর পর ২০১৮ সালে কোচ হিসেবেও বিশ্বকাপ জেতান দেশম। এর মাধ্যমে মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী হওয়ার বিরল কীর্তি গড়েন তিনি।

তার অধীনে ২০১৬ ইউরোতে রানার্সআপ, ২০২১ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা এবং ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্রান্স। প্রায় দেড় দশকে তিনি দলটিকে বিশ্ব ফুটবলের অন্যতম ধারাবাহিক শক্তিতে পরিণত করেন।

ফরাসি গণমাধ্যমের খবর, দেশমের উত্তরসূরি হিসেবে সাবেক কিংবদন্তি জিনেদিন জিদানই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তার হাত ধরেই ফ্রান্সের নতুন অধ্যায় শুরু হতে পারে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031