ঢাকা
২১ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত : চিফ প্রসিকিউটর

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, পদ্ধতিগত ও লক্ষ্যভিত্তিক। তার দাবি, হেফাজতে ইসলামকে নিঃশেষ করার পরিকল্পনার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছিল।

রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তার ভাষ্য, প্রাথমিক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক পুলিশপ্রধান ও সাবেক বিজিবি প্রধানসহ আরও কয়েকজনের নাম এসেছে। তবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে আসামিদের পূর্ণ তালিকা জানানো হবে না।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে এ পর্যন্ত ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

এর আগে সকালে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় অংশ নেয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031