ঢাকা
২১ জুলাই ২০২৬

উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম

ছবি: -সংগৃহীত

উৎসে কর (টিডিএস) যথাযথভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন, নথিপত্র যাচাই এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করছে।

শনিবার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় কর কর্মকর্তাদের আইনগত ক্ষমতা সম্পর্কে করদাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন করার পাশাপাশি উৎসে কর আদায় নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা কেন্দ্র বা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ আর্থিক লেনদেনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা ও প্রয়োজন হলে তলব করার ক্ষমতাও তাদের রয়েছে।

প্রয়োজনে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও পরীক্ষা করা যাবে। প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এনবিআর আরও জানায়, উৎসে কর যথাযথভাবে কর্তন ও জমা হয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র বা ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে জব্দ করে হেফাজতে রাখার ক্ষমতা রয়েছে কর কর্মকর্তাদের। একই সঙ্গে তারা প্রয়োজনীয় নথির কপি সংগ্রহ এবং সেগুলোতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করতে পারবেন।

সংস্থাটি সতর্ক করে বলেছে, রাজস্ব আহরণ-সংক্রান্ত এ কার্যক্রমে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

এনবিআর করদাতাদের সঠিক আইনগত ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ১৪৭ ধারা প্রয়োগ নিয়ে কোনো জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031