ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য যেকোনো উপায়ে স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। তারা যেন সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ পান এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে বাধ্য না হন। সরকারি হাসপাতালকে মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পূর্ববর্তী সময়ের নানা সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ চলছে এবং প্রান্তিক জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ও বৈঠকে উঠে আসে। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসক উপস্থিত থাকলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণেও গুরুত্ব দেন সরকারপ্রধান। তিনি জানান, জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা প্রয়োজনীয় অবকাঠামো, নকশা ও জনবলসংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930