ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ জিয়ার রাজনৈতিক উত্থানে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য : তথ্যমন্ত্রী নামিবিয়ায় মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫

ছবি: -সংগৃহীত

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংঘর্ষে মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ময়রা খাতুন (৫৫) ও তার মেয়ে রাবিয়া খাতুন (১৫)। চিকিৎসকদের মতে, হামলায় ময়রা খাতুনের মাথায় চারটি এবং রাবিয়া খাতুনের মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে স্থানীয় যুবক রাকিবের সঙ্গে অপর পক্ষের একজনের কথাকাটাকাটি হয়। এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে ওই ঘটনার জেরে কয়েকজন ব্যক্তি রাকিবের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় প্রতিবেশীরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে ময়রা খাতুন, রাবিয়া খাতুনসহ অন্তত পাঁচজন আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় মা ও মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

আহত ময়রা খাতুনের ছেলে মোহাম্মদ রাসেল দাবি করেন, তার মা ও বোন প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা করতে ভয় পাচ্ছেন। মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর বলেন, বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031