ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ জিয়ার রাজনৈতিক উত্থানে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য : তথ্যমন্ত্রী নামিবিয়ায় মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি: -সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে যান। অভিযোগ রয়েছে, ওই সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে প্রবেশ করে নারীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগীর মা সাঘাটা থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা আতিকুর রহমানকে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়েছেন। প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031