ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

অভিবাসী সংকট, ৫৭ জনের মৃত্যু, সার্বভৌমত্বের লঙ্ঘন বললেন স্পেনের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
অভিবাসী সংকট, ৫৭ জনের মৃত্যু, সার্বভৌমত্বের লঙ্ঘন বললেন স্পেনের প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারের বেশি মরক্কো ও আফ্রিকান অভিবাসী সীমান্ত প্রাচীর অতিক্রম করে বা সাঁতরে সেউতায় প্রবেশের চেষ্টা করেন।

শুক্রবার স্পেন সরকার মৃত্যুর তথ্য নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমুদ্রপথে তারকাঁটার বেড়া অতিক্রম এবং সীমান্ত এলাকায় তীব্র ধাক্কাধাক্কির সময় অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটে।

পরিস্থিতি পরিদর্শনে জরুরি ভিত্তিতে সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এ ঘটনাকে স্পেনের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫ হাজার অভিবাসীকে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্স সীমান্তে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে, আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেনজেন সীমান্ত চুক্তি সাময়িক স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন।

সেউতা প্রশাসনের দাবি, স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়কে ভুলভাবে প্রচার করে মানবপাচারকারী চক্র গুজব ছড়ায় যে সমুদ্রপথে সেউতায় পৌঁছালে কাউকে ফেরত পাঠানো হবে না। এরপরই হাজারো মানুষ একযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।

বর্তমানে সেউতার বিভিন্ন এলাকায় হাজার হাজার অভিবাসী, নারী ও অভিভাবকহীন শিশু অবস্থান করছে। তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031