কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত বেসেন্টের ব্যক্তিগত বাসভবন ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নালে বাড়িটির ওপর থেকে তোলা ছবি প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। গোয়েন্দা সূত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করেন, ইরান ওই বাসভবনের অবস্থান শনাক্ত করেছে।
এরপর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় তাঁকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। তবে কোন ঘাঁটিতে এবং ঠিক কত দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন, তা প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না। তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও আর্থিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করাই এই অভিযানের লক্ষ্য।
সব মিলিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন