ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

ইতালিতে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও ট্রেন চলাচলে বিঘ্ন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ইতালিতে ৪.৭ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎ ও ট্রেন চলাচলে বিঘ্ন

ছবি: -সংগৃহীত

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে অবস্থিত আগ্নেয়গিরিপ্রবণ কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ সরবরাহ, ট্রেন ও মেট্রো চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কিছু ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলোজি (আইএনজিভি) জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় তিন কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন নেপলস ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, বেশ কয়েকটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাম্পি ফ্লেগ্রেই অঞ্চলে রেকর্ড হওয়া শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম। ফলে এলাকাজুড়ে ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করেছে ইতালীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ ইতালিতে ২০১৬ সালের শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আর ১৯৮০ সালে দক্ষিণাঞ্চলের ইরপিনিয়া এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ২ হাজার ৭০০ জন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031