ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ

ছবি: -সংগৃহীত

বিদেশে যেতে বাংলাদেশিদের ১০ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত অভিবাসন ব্যয় হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার এই ব্যয় সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৈনিক বণিক বার্তা ও সিঙ্গাপুরের থাকরাল গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে জমিজমা বিক্রি করে বিপুল অর্থ ব্যয় করে বিদেশ যেতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অভিবাসন ব্যয় কমাতে কাজ শুরু করেছে।

তিনি জানান, বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি সিঙ্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫ দশমিক ০৩ মিলিয়ন ডলার।

প্রবাসীদের দেশের গর্ব ও শক্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো, স্থানীয় আইন ও কর্মসংস্কৃতির প্রতি সম্মান দেখানো, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল থাকা এবং দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, অভিবাসীদের সেবা ও সমস্যা দ্রুত সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো পৃথক ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত ১৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031