ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

ছবি: -সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ে তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে আসে। এর মধ্যেই হঠাৎ ফুটপাতের ওপর থাকা বিশাল আকৃতির গাছটি উপড়ে সড়কে চলাচলরত গাড়িগুলোর ওপর আছড়ে পড়ে।

এতে তিনটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। তবে গাড়িগুলোতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব জানান, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়ির ওপর পড়ে। এতে গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031