ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই তাদের স্বপ্ন ছিল, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল দেশে এমন একটি পরিবর্তন আনা, যার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে শুধু তাদের স্মরণ করলেই হবে না। যারা বেঁচে আছেন, তাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ-প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031