কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০
ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৯ বার পঠিত
ছবি: -সংগৃহীত
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক হাজার ৪০০ জনেরও বেশি। দেশটির ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, এটি একবিংশ শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সোমবার (১০ আগস্ট) চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রাজধানী বোগোটা থেকে কেন্দ্রস্থলটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে ছিল। কয়েক ঘণ্টায় অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পে কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালিতে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিসারালদা অঞ্চলে অন্তত ৪০ জন এবং ভ্যালে দেল কাউকায় তিন শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
ভূমিকম্পের পর দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, আটকে পড়াদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তাই সরকারের প্রধান অগ্রাধিকার।