ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ইরানের সামরিক বাহিনীতে বড় রদবদল, শীর্ষ পদে নতুন নিয়োগ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
ইরানের সামরিক বাহিনীতে বড় রদবদল, শীর্ষ পদে নতুন নিয়োগ

ছবি: -সংগৃহীত

ইরানের সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন ডিক্রি জারি করে জেনারেল স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ ফোর্সের শীর্ষ পদে ছয়জন সিনিয়র কমান্ডার নিয়োগ দিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে তার ডেপুটি করা হয়েছে। মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমদ ভাহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি করা হয়েছে।

এ ছাড়া রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়ীকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও সেবার স্বীকৃতি হিসেবেই সর্বোচ্চ নেতা তাদের ওপর আস্থা রেখেছেন।

আরাঘচি আরও বলেন, সাম্প্রতিক দুটি যুদ্ধের সময়ও এসব কমান্ডারের ভূমিকা প্রমাণিত হয়েছে। দেশের নিরাপত্তা, মর্যাদা ও শক্তি রক্ষায় নতুন দায়িত্বে তাদের সাফল্য কামনা করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031