ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

হতাশ না হয়ে নতুন উদ্যমে শুরু করতে হবে, শিক্ষার্থীদের প্রতি চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
হতাশ না হয়ে নতুন উদ্যমে শুরু করতে হবে, শিক্ষার্থীদের প্রতি চরমোনাই পীর

ছবি: -সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে ঘাটতি খুঁজে নতুন উদ্যমে পথচলা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ফলাফল যাই হোক, পরীক্ষায় অংশ নেওয়া সবাই অভিনন্দনের দাবিদার। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমেই তারা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে।

কাঙ্ক্ষিত ফল পাওয়া শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সাফল্যের পেছনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার ফল জীবনযাত্রার চূড়ান্ত মাপকাঠি নয়। কোথায় ঘাটতি ছিল তা খুঁজে বের করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না।

অভিভাবকদেরও সন্তানদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সফল শিক্ষার্থীদের মধ্যে কৃতজ্ঞতাবোধ তৈরি করতে হবে এবং যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের সান্ত্বনা দিয়ে আশার পথ দেখাতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031