ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা এবার ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি

শাহজালাল বিমানবন্দরের কাছে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, পালাল চালক

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের কাছে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, পালাল চালক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি সন্দেহভাজন গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযানের সময় গাড়িটি ফেলে পালিয়ে যায় চালক মো. শামীম মিয়া।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন গাড়িটি তল্লাশির জন্য থামানো হয়। পরিস্থিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে পালিয়ে গেলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার পরীক্ষায় স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট পাওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

গাড়িতে আরও পাওয়া গেছে তিনটি মুঠোফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্র।

উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর তালিকা তৈরির কাজ কাস্টমস হলে সম্পন্ন করা হয়েছে। স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত— তা তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031