https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।
সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু দুটিকে দেখতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুরের জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সব ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে। শিশু দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা, ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচও মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
এর আগে রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শিশু দুটির বাবা নাহিদ হাসানকে ফোন করে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করতে বলেন।
জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তারের সন্তান। গত ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়।