ঢাকা
১২ আগস্ট ২০২৬

ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক

ছবি: -সংগৃহীত

ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে বাংলালিংক। ‘মুক্ত পে’ নামে এই সেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো মোবাইল অপারেটরটি।

বাংলালিংকের সম্পূর্ণ মালিকানাধীন ‘মুক্ত পে’ সেবায় টাকা লেনদেন, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, ইউটিলিটি ও সরকারি বিল পরিশোধ, বেতন ও বিভিন্ন ধরনের অর্থ বিতরণের সুবিধা থাকবে।

বিশেষ করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে গুরুত্ব দেবে ‘মুক্ত পে’। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, আরও বেশি মানুষকে আর্থিক ব্যবস্থার আওতায় এনে ক্যাশলেস লেনদেনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ‘মুক্ত পে’ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলালিংকের দেশজুড়ে নেটওয়ার্ক ও গ্রাহকভিত্তির সঙ্গে ভিওনের আন্তর্জাতিক ডিজিটাল সক্ষমতা কাজে লাগিয়ে সেবাটিকে আরও সহজলভ্য করার কথা জানান তিনি।

এদিকে ডিজিটাল পেমেন্ট সেবার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং খাতেও প্রবেশ করতে আগ্রহী ভিওন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031