ঢাকা
১২ আগস্ট ২০২৬

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—৮২ বছর বয়সী হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী ৭২ বছর বয়সী সুরাইয়া বেগম এবং তাদের ১৫ বছর বয়সী গৃহকর্মী তাহমিনা। তাহমিনা নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, সকালে ওই বাসা থেকে চিৎকারের শব্দ শুনে তারা সেখানে গিয়ে তিনজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031