ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031