ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার নিরলস কাজ করছে : মাহদী আমিন প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ

অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। ঢাকার প্রত্যাশা, ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশের হাতে তুলে দেবে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের কারণে প্রক্রিয়াটি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

মুখপাত্র বলেন, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। এখন দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031