https://timenewsbangla.com

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। বুধবার ভোররাতে এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে শণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলী কুষ্টিয়ার বাসিন্দা। অন্য নিহত বাংলাদেশি আহমেদ বাবু ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আদম আলী।
নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক সন্দীপ পাসওয়ানও রয়েছেন। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ওই হোটেলের কর্মচারী ছিলেন।
আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি গভীর ঘুমে ছিলেন। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে অনেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে কয়েকজন ঘুমের মধ্যেই মারা যান।
নিউমার্কেটের ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকায় বিপুলসংখ্যক আবাসিক হোটেল রয়েছে। বাংলাদেশিদের নিয়মিত যাতায়াতের কারণে এ ঘটনায় বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।