https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম।
রোববার নিজের ফেসবুক পোস্টে মেঘনা আলম দাবি করেন, এখন পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ধর্মীয় পোশাক বা পরিচয়ের বাইরে থাকার কারণে তাকে নানা ধরনের অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ দেওয়া হয়, শুধু ধর্মীয় লেবাসে না থাকার কারণে।’
এ সময় সমাজে ধর্ম ও নৈতিকতার কথা বলা কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, গুরুতর অভিযোগ ও ভাইরাল অডিও থাকার পরও অনেককে নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। এমন দ্বিমুখী সামাজিক মানসিকতার সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, ‘এ কেমন দুনিয়া?’