ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর আদর্শ অনুসরণে ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব : প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ যে কারণে গ্রেফতার হলেন বিদিশা আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ২৯ বার পঠিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

ছবি: -সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ছত্রপুর জেলার শিবনগর কলোনিতে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নারী নীলম কুশওয়াহা নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানিয়েছে, নিহত দীনদয়াল কুশওয়াহা আঙ্গোর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় আট বছর আগে নীলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে গত চার বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। তাদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, দীনদয়াল প্রায়ই মদ্যপ অবস্থায় নীলমের বাবার বাড়িতে গিয়ে তাঁকে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য চাপ দিতেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিনও তিনি মদ্যপ অবস্থায় এসে নীলমের ওপর হামলা চালান বলে অভিযোগ।

একপর্যায়ে নীলম আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করলে দীনদয়াল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর নীলম স্থানীয় থানায় গিয়ে পুরো বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031