ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৪৩

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ২৯ বার পঠিত
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৪৩

ছবি: -সংগৃহীত

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪৩ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।

একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। ফলে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৫০৩ জনে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগ-এর এবং একজন সিলেট বিভাগ-এর বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031