শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করতে পারবে না। কর্মীদের অতিরিক্ত অর্থ না দেওয়ার পাশাপাশি দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এ ছাড়া কোনো এজেন্সি মেডিক্যাল পরীক্ষার স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিক্যাল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে অযৌক্তিক আপত্তি গ্রহণযোগ্য হবে না।
নির্ধারিত ফির বেশি দাবি, হয়রানি কিংবা কোনো ধরনের অনিয়মের শিকার হলে মন্ত্রণালয়কে ইমেইলের মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ পাঠানোর ঠিকানা secretary@probashi.gov.bd।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হবে না। মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক হয়রানি বন্ধ এবং বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন