এক্সে নিধির সঙ্গে বিয়ের পোশাকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে ওমর লেখেন, ‘গতকাল নতুন এক যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধিকে ট্যাগ করার পাশাপাশি আংটির ইমোজিও যুক্ত করেন তিনি।
একই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিধি লেখেন, ‘হয়ে গেল ভাই।’ তাঁর পোস্টেও ছিল আংটির ইমোজি।
এর আগে বিভিন্ন অনুষ্ঠান ও জনসমাগমে ওমরের সঙ্গে নিধিকে দেখা গেছে।
এটি ওমর আবদুল্লাহর দ্বিতীয় বিয়ে। ১৯৯৪ সালে পায়েল নাথকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই ছেলে জাহির ও জামির। ২০০৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন ওমর ও পায়েল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেন।
বিবাহবিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নিধি রাজদানের সঙ্গে নতুন জীবন শুরু করলেন ওমর আবদুল্লাহ।

মন্তব্য করুন