নির্বাচনি প্রচারণায় হিনোহোসা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার, দুর্নীতি এবং সরকারি স্কুলের উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেন। অন্যদিকে, চতুর্থ মেয়াদে নির্বাচনে অংশ নেওয়া অ্যাবটের প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করা হলেও শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন ধরে রাখতে পারেননি তিনি।
অস্টিনে বিজয়ী ভাষণে হিনোহোসা বলেন, তাঁকে নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে টেক্সাসের মানুষের ওপর তাঁর বিশ্বাস কখনো টলেনি। তিনি সরকারি স্কুলে সহায়তা বাড়ানো এবং অঙ্গরাজ্যের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন।
পরাজয় মেনে নিয়ে হিনোহোসাকে অভিনন্দন জানিয়েছেন অ্যাবট। ক্ষমতা হস্তান্তরেও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে, টেক্সাসে ডেমোক্র্যাটদের এই সাফল্যে সিনেট আসনেও জয় পেয়েছেন দলটির প্রার্থী জেমস ট্যালারিকো।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে হিনোহোসার এই জয় শুধু একটি নির্বাচনি বিজয় নয়, বরং দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্যের বিরুদ্ধে টেক্সাসের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত।


মন্তব্য করুন