ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বায়ুদূষণে ঢাকা ১৬তম, শীর্ষে পাকিস্তানের লাহোর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ১২ বার পঠিত
বায়ুদূষণে ঢাকা ১৬তম, শীর্ষে পাকিস্তানের লাহোর

ছবি: -সংগৃহীত

বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতিতে আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৬ নম্বরে।

মঙ্গলবার সকাল ৮টা ৪৮ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী লাহোরের বায়ুদূষণ স্কোর ছিল ২১৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে ঢাকার স্কোর ছিল ৯৪, যা ‘মাঝারি’ বা সহনীয় মানের বায়ু নির্দেশ করে।

স্কোর অনুযায়ী ০ থেকে ৫০ পর্যন্ত বায়ুকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক পর্যায় হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমের আগমনের কারণে ঢাকার বায়ুর মান কিছুটা উন্নত হতে শুরু করেছে। তবে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ এবং শিল্পকারখানার কারণে দূষণের ঝুঁকি এখনো পুরোপুরি কমেনি।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930