ঢাকা
২৯ আগস্ট ২০২৬

ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৪৩ বার পঠিত
ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে ট্রাম্প বলেন, আজ থেকে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তার দাবি অনুযায়ী, আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে, যেখানে ইরান পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমরা একটি দারুণ চুক্তি করেছি। সেখানে কোনো পরমাণু অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষজন ঘরে ফিরতে শুরু করবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যা লক্ষ্য নির্ধারণ করেছিল, আলোচনার মাধ্যমে তার সবই অর্জিত হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।